রবিবার ১৫ই মার্চ ২০২৬ | ২রা চৈত্র ১৪৩২
শিরোনাম
নতুন কেন্দ্রের আবেদন
নিবন্ধন ফি : 1000
ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্র পাওয়ার শর্তাবলী
(প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত সময়সীমা: মাহে রমজানের প্রথম ২৬ দিন)
১। ইন্তেজামিয়া কমিটি আঞ্জুমানের যাবতীয় শর্ত মেনে, সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে, রেজুলেশনসহ আবেদন করতে হবে।
২। কমিটি রমযানের পূর্বে এলাকাভিত্তিক শিক্ষক বিতরণী সমাবেশ থেকে কেন্দ্র পরিচালনার যাবতীয় কাগজপত্র নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।
৩। প্রশিক্ষকদের থাকা-খাওয়া, ইফতারী, ছাত্রদের বোডিং বা লজিং এবং দফতরের আসবাবপত্র পূর্ব থেকেই প্রস্তুত রাখতে হবে।
৪। প্রশিক্ষণার্থীদেরকে আঞ্জুমানের নির্ধারিত ফরমের মাধ্যমে ভর্তি করতে হবে। ভর্তি ফরমের অর্ধেক টাকা ও ফি'র খুমুস (পঞ্চমাংশ) কেন্দ্রীয় ফান্ডে জমা দিতে হবে। কেন্দ্রের আয়কৃত টাকা নির্ধারিত ও নেহায়ত প্রয়োজনীয় খাতে ব্যয় করবেন। বিদায়ের আগে তহবিল ইন্তেযামিয়া কমিটির (কালেকশন) সাথে সমন্বয় করে ইনসাফ ভিত্তিক যাতায়াত খরচ বাদে কমপক্ষে তিন হাজার পাঁচশত টাকা শিক্ষকগণকে ভাতা প্রদান করে সম্মানের সাথে বিদায় দিতে হবে। উদ্ধৃত তহবিল ইন্তেজামিয়া কমিটির কাছে জমা থাকবে।
৫। কেন্দ্রের অধিকাংশ শিক্ষক আঞ্জুমানের ফারিগ হতে হবে। প্রধান শিক্ষক বা পরিচালক অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৬। প্রতি বছর নির্ধারিত ফি দিয়ে রজব মাসের পূর্বেই কেন্দ্র নবায়ন করতে হবে।
৭। ছাত্র-ছাত্রীদেরকে পাঠ্যসূচি মোতাবেক প্রশিক্ষণ দিয়ে মারকার্যি পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে।
৮। রাবে, খামিছ ও সনদ জামা'আত বাড়াতে হলে অবশ্যই কেন্দ্রীয় দফতরের অনুমোদন নিতে হবে।
৯। কেন্দ্রের যাবতীয় আয়-ব্যয়ের হিসাব কেন্দ্রেীয় পরিদর্শকের নিকট পেশ করে অনুমোদন নিতে হবে।
১০। আঞ্জুমানের লক্ষ্য-উদ্দেশ্য, নির্দেশনা ও শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রম পরিলক্ষিত হলে কেন্দ্রীয়ভাবে যে কোন সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত থাকবো। (উল্লেখিত শর্তসমূহ তা'লীম সুষ্ঠু ও সুন্দর হওয়ার জন্য আবশ্যক। এর ব্যতিক্রম তা'লীমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাই ইন্তেজামিয়া কমিটির বৈঠকে শর্তাবলীগুলো পাঠ করে, মানার নিয়তে কমিটির পক্ষে একজন স্বাক্ষর করবেন।)
আমরা আঘুমানের সকল উসূল শর্তাবলী (কারে আঞ্জুমান) যথাযথ মেনে চলবো বলে ওয়াদাবদ্ধ হলাম। কোন ধরনের অবহেলা বা ত্রুটি করবো না ইনশাআল্লাহ।
আবেদনকারীর স্বাক্ষর:
তারিখ:
